ঈশ্বরের মানুষের বার্তা
1. ্রভু যিহূদার ঈশ্বরের প্রেরিত এক জনকে বৈথেলে যাবার জন্য এবং বেদীর ওপরে পূজো করবার বিরুদ্ধে কথা বলবার জন্য ডেকে পাঠালেন
2. “দায়ূদের পরিবারে য়োশিয নামে এক বালক জন্মাবে
3. এসমস্ত ঘটনা য়ে সত্যি সত্যি ঘটতে চলেছে সে বিষয়ে ঈশ্বরের লোক উপস্থিত সবাইকে প্রমাণ দিলেন
4. রাজা যারবিয়াম ঈশ্বরের লোকের কাছ থেকে বৈথেলের বেদীর কথা শুনে বেদী থেকে হাত সরিয়ে নিয়ে সেই লোককে দেখিয়ে বলল, “ওকে গ্রেপ্তার করো
5. একই সঙ্গে বেদীটি টুকরো টুকরো হয়ে ভেঙ্গে সমস্ত ছাই মাটিতে ছড়িয়ে পড়ল
6. তখন রাজা যারবিয়াম ঈশ্বরের লোককে বলল, “দয়া করে আপনার প্রভুর ঈশ্বরের কাছে আমার এই হাতটি আবার ঠিক করে দেবার জন্য প্রার্থনা করুন
7. তখন রাজা ঈশ্বর প্রেরিত সেই লোকটিকে বলল, “অনুগ্রহ করে আপনি আমার সঙ্গে বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করবেন চলুন
8. কিন্তু সেই লোকটি রাজাকে বলল, “তোমার অর্ধেক রাজত্ব আমাকে দিলেও আমি তোমার সঙ্গে যাবো না বা এখানে কোন পানাহার করব না
9. প্রভু আমাকে এখানে কিছু খেতে বা পান করতে বারণ করেছেন
10. একথা বলে তিনি বৈথেলে আসার সময় য়ে রাস্তা দিয়ে এসেছিলেন, সেটাতে না গিয়ে অন্য একটা রাস্তা দিয়ে ফিরে গেলেন
ঈশ্বরের মানুষ মৃত্যু
11. বৈথেল শহরে সে সময় একজন বৃদ্ধ ভাববাদী বাস করতেন
12. সেই বৃদ্ধ ভাববাদী সব শুনে জিজ্ঞেস করলেন, “তিনি কোন্ রাস্তা দিয়ে ফিরে গেলেন?” ছেলেরা তখন যিহূদা থেকে আসা সেই ভাববাদী য়ে পথে ফিরে গিয়েছেন পিতাকে দেখালো
13. বৃদ্ধ ভাববাদী তাঁর পুত্রদের তাঁর গাধায লাগাম লাগিয়ে দিতে বললেন এবং সেই গাধায চড়ে বেরিয়ে পড়লেন
14. বৃদ্ধ ভাববাদী ঈশ্বর প্রেরিত লোকটিকে খুঁজতে খুঁজতে অবশেষে দেখলেন একটা মস্ত বড় গাছের তলায় একজন বসে আছেন
15. তখন বৃদ্ধ ভাববাদী বললেন, “দয়া করে আমার সঙ্গে বাড়িতে চলুন, কিছু মুখে দেবেন
16. কিন্তু ঈশ্বরের লোকটি এতে রাজি হলেন না
17. কারণ প্রভু আমায় নিষেধ করেছেন এবং বলেছেন, ‘তুমি য়ে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে ফিরবে না
18. তখন বৃদ্ধ ভাববাদী বললেন, “আমিও আপনারই মতো এক জন ভাববাদী
19. তখন ঈশ্বর প্রেরিত সেই লোকটি বৃদ্ধ ভাববাদীর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে পানাহার করলেন
20. যখন তাঁরা টেবিলে বসে খাওয়া-দাওয়া করছেন তখন প্রভু বৃদ্ধ ভাববাদীর সামনে আবির্ভূত হলেন
21. বৃদ্ধ ভাববাদী যিহূদা থেকে আসা ঈশ্বরের লোকটিকে বললেন, “প্রভু বললেন আপনি প্রভুর নির্দেশ অমান্য করেছেন
22. আপনাকে প্রভু এখানে কিছু খেতে বা পান করতে বারণ করেছিলেন, কিন্তু আপনি সেই নির্দেশ লঙঘন করে এখানে পানাহার করলেন
23. ইতিমধ্যে ঈশ্বরের লোকটির পানাহার শেষ হলে বৃদ্ধ ভাববাদী তাঁর জন্য গাধায লাগাম ও জিন চড়িয়ে দিলেন এবং সেই ব্যক্তি রওনা হল
24. পথে এক সিংহের আক্রমণে ঈশ্বর প্রেরিত ব্যক্তির মৃত্যু হল
25. কিছু পথচারী যাবার সময়ে পথে পড়ে থাকা সেই মৃতদেহটি আর তার পাশে দাঁড়িয়ে থাকা গাধা ও সিংহটাকে দেখতে পেল
26. যদিও বৃদ্ধ ভাববাদীর পাল্লায় পড়েই ঈশ্বরের পাঠানো এই ব্যক্তি ফিরে এসে খাওয়া-দাওয়া করেছিলেন, বৃদ্ধ ভাববাদী তারা যা বলল সব শুনলেন এবং বললেন, “প্রভুর আদেশ অমান্য করায প্রভু সিংহ পাঠিয়ে তাঁর পাঠানো ব্যক্তির জীবন নিলেন
27. এই বলে তিনি তাঁর পুত্রদের গাধায জিন চাপাতে বলে
28. গাধা নিয়ে বেরিয়ে সেই মৃতদেহের কাছ পৌঁছে দেখতে পেলেন য়ে গাধা আর সিংহ দুটোই সেখানে দাঁড়িয়ে আছে
29. বৃদ্ধ ভাববাদী শোকপ্রকাশ করবার জন্য ও কবর দেবার জন্য গাধায চাপিয়ে মৃতদেহটাকে শহরে নিয়ে চললেন
30. তিনি সেই ব্যক্তিকে তাঁর নিজের পরিবারের সমাধিস্থলে কবর দিলেন
31. তিনি কবর দেওয়ার পর তাঁর পুত্রদের নির্দেশ দিলেন, “আমি মরলে আমাকেও এই কবরে ওঁর পাশে কবর দিস
32. প্রভু ওঁর মুখ দিয়ে য়ে কথা বলিযেছেন তা একদিন সত্যিই ঘটবে
33. রাজা যারবিয়ামের কোনোই পরিবর্তন হল না
34. এই পাপের ফলেই তার সাম্রাজ্যের পতন হয় এবং তা ধ্বংসস্তূপে পরিণত হয়